দাতা ও গ্রহীতার কথা

যারা রক্তদানের মাধ্যমে অন্যের জীবন বাঁচিয়েছেন এবং যারা রক্ত পেয়ে নতুন জীবন পেয়েছেন, তাদের হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা।

আমি মানবতা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দুইবার রক্ত দেওয়ার সুযোগ পেয়েছি। তাদের কার্যক্রম প্রতিবারই আমাকে মুগ্ধ করেছে। মানুষসেবা, মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা এবং বিশেষ সামাজিক কাজের মাধ্যমে তারা সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছে। বিশেষভাবে সভাপতি মেহেদী হাসান মাহফুজের নেতৃত্ব ও নীতি প্রশংসনীয়। মানবতা ব্লাড ফাউন্ডেশনকে ধন্যবাদ, আপনারা এগিয়ে যান বহু দূর। শুভকামনা রইল সভাপতির এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।
মোস্তফা পাটোয়ারী
রক্তদাতা
যখনই বিপদে পড়েছি, তখনই পাশে পেয়েছি মানবতা ব্লাড ফাউন্ডেশনকে। তাদের অকৃত্রিম সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ মানবতা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান মাহফুজ দাদুর-প্রতি। ❤️
মোঃ রুবেল
রক্ত গ্রহীতা
ধন্যবাদ মানবতা ব্লাড ফাউন্ডেশন আমার স্ত্রীর জরুরি অপারেশনের সময় এক ব্যাগ এ+ রক্তের প্রয়োজন হলে মানবতা ব্লাড ফাউন্ডেশন দ্রুত ব্যবস্থা করে অমূল্য সহায়তা করেছেন। এ মহান উদ্যোগে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। রক্তদান শুধু দায়িত্ব নয়, এটি মানবতার দৃষ্টান্ত। প্রতিটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। ❤️
মোঃ মল্লিক
রক্ত গ্রহীতা
আজকে মানবতা ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রথমবারের মতো রক্তদান করলাম। সত্যি বলতে এই অভিজ্ঞতা ছিল অসাধারণ ও মানবিক দায়িত্ববোধের এক অনন্য অনুভূতি। আমাদের এক ব্যাগ রক্ত কারও জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে, সেই ভাবনাই মনকে গর্বিত করেছে। সবাইকে আহ্বান জানাই—“রক্ত দিন, জীবন বাঁচান।” ❤️
রাজ আহমেদ শাকিল
রক্তদাতা
মানবতা ব্লাড ফাউন্ডেশন-এর অসাধারণ কাজের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। তারা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে—রক্তের যোগান দিচ্ছে, সঠিকভাবে ম্যানেজ করছে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সমাজের জন্য অনুপ্রেরণার উৎস।
মোঃ রজব
রক্ত গ্রহীতা
কিছুদিন আগে জরুরি প্রয়োজনে আমরা মানবতা ব্লাড ফাউন্ডেশনের কাছে রক্তের জন্য রিকোয়েস্ট করি। অবাক করার মতো দ্রুত সময়ে তারা রক্তের ব্যবস্থা করে আমাদের অমূল্য সহায়তা করেছে। এমন মানবিক কাজে তাদের ত্যাগ ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ জানাই। মানবতা ব্লাড ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে অসংখ্য মানুষের জীবনে আশার আলো হয়ে উঠবে। 💐
সুমাইয়া ইসলাম
রক্ত গ্রহীতা
মানবতার টানে ভয় নেই রক্তদানে একের রক্ত অন্যের প্রাণ আজকে ৩য় বারের মতো দিলাম O+ রক্তের লাল ভালোবাসা ❤️ সবসময় পাশে আছে মানবতা ব্লাড ফাউন্ডেশন 🌸
আমিনা আক্তার রিয়া
রক্তদাতা
মানবতা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে ৮মবারের মতো বি পজিটিভ রক্তদান করতে পেরেছি। প্রতিবার রক্ত দেওয়ার পর যে তৃপ্তি ও আনন্দ অনুভব করি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। হয়তো আমার এই ছোট্ট অবদান কারো জীবনে নতুন শ্বাস, নতুন আশার আলো জ্বালাবে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। 🙏 ধন্যবাদ মানবতা ব্লাড ফাউন্ডেশন, আমাকে এমন মহৎ কাজে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ❤️
তাসকিন হাসান বর্ষন
রক্তদাতা
আজ আমার বোনের জন্য বিরল AB- গ্রুপের রক্ত প্রয়োজন হলে, মানবতা ব্লাড ফাউন্ডেশন-এর একজন সদস্য নিজের রক্ত দান করেন। 🩸 এটি শুধু রক্তদান নয়, বরং একটি জীবন বাঁচানোর মহৎ উদ্যোগ। ❤ আল্লাহ তাদের সুস্বাস্থ্য ও অসীম কল্যাণ দান করুন। 🌸
শেখ মোহাম্মদ শাকিল
রক্ত গ্রহীতা
মানবতা ব্লাড ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। দেখেছি তারা দীর্ঘদিন ধরে বেলগাছি অঞ্চলে নিরলসভাবে কাজ করছে। আমি একটি রক্তের আবেদন করেছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই তারা প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করে দিল। এ মহান উদ্যোগের জন্য ফাউন্ডেশনের সভাপতি ও সাথে যুক্ত সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ❤️
আমিরুল ইসলাম হিমেল
রক্ত গ্রহীতা

জরুরী রক্তের প্রয়োজন?

রাজবাড়ী সিটি অ্যাপ ডাউনলোড করুন এবং মুহূর্তেই আশেপাশের রক্তদাতা খুঁজে পান। রক্ত ছাড়াও হাসপাতাল, ডাক্তার সবই এক অ্যাপে।

কার্যপ্রণালী

মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন-এর সাথে একসাথে গড়ে তুলি একটি সহমর্মিতাপূর্ণ আগামীর বাংলাদেশ

মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন বিশ্বাস করে, আমাদের একতা আমাদের শক্তি। প্রতিটি রক্তবিন্দু, প্রতিটি সহযোগিতা— একসাথে আমরা তৈরি করতে পারি এক নতুন সম্ভাবনা। চলুন, হাত ধরাধরি করে এগিয়ে যাই মানবতার পথে। আপনার অংশগ্রহণই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।